জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর ২০২৫-২৬ অর্থবছরের ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি বিএনপি সরকারের দ্বিতীয় একনেক সভা।
তবে সভার কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত জানানো হয়নি। সভায় পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি-পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প ওঠার কথা ছিল।

